সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী নিয়োগ পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৮ সময় দেখুন

ঢাকা, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

 

এ বি এম আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং সালেহ শিবলী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন সালেহ শিবলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর