বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মির্জা ফখরুলকে যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ সময় দেখুন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, চলমান জাতীয় পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এদিকে বিএনপি সূত্র জানায়, আমন্ত্রণ পাওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে অবস্থান করছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর