বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ওসমান হাদির মৃত্যুতে ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকুন : ইনকিলাব মঞ্চ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৬ সময় দেখুন

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার ভোরে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

এতে বলা হয়, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এইটা আপনাদের বুঝতে হবে।

 

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পোস্টে লিখা হয়, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন! এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোন সুফল নাই, উল্টো দীর্ঘমেয়াদি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা।

 

দেশের শত্রুদের চেনার আহ্বান জানিয়ে পোস্টে আরও লিখা হয়, ওসমান হাদি তার এক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেইসঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন। আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই দুই একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন, সহিংসতা পরিহার করুন।

 

অপর এক পোস্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওসমান হাদি তার শত্রুর সঙ্গেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদেরকে সন্দেহের চোখে দেখুন। কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেয়া যাবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর