সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট : প্রধান বিচারপতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে।

 

তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দপ্তরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায়বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।

 

প্রধান বিচারপতি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা।

 

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা পেয়েছে প্রধান বিচারপতির হাত ধরে। তিনি বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি।

 

এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর