ভূমিকম্পের সময় বংশালের কোশাইতলীতে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে তিন পথচারী নিহত
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
১৯৩
সময় দেখুন
ভূমিকম্পের সময় বংশালের কোশাইতলীতে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে তিন পথচারী নিহত
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার বংশাল কোশাইতলীতে ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে। বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে।...
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার বংশাল কোশাইতলীতে ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে।
বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনও আমরা জানতে পারিনি।
Leave a Reply