শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ভূমিকম্পের সময় বংশালের কোশাইতলীতে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে তিন পথচারী নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯২ সময় দেখুন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার বংশাল কোশাইতলীতে ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে।

 

‎‎বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনও আমরা জানতে পারিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর