বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯.৩০মিনিট সময় কেন্দ্রিয়  ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন হয়।

 

নতুন কমিটিতে আরিফুল রহমান সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি মো. আবু ঈসা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান।

 

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন শফিকুল ইসলাম ইমরান, নাঈম মৃধা, রাহাত শিকদার, রাকিব হোসেন ও মাইনুল ইসলাম আকাশ। যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ ও আমিনুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক বাইজীদ শুভ; দপ্তর সম্পাদক আবু রাফি; প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আব্দুল্লাহ; ছাত্রীবিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার। সদস্য হিসেবে আছেন আরিয়ান ইসলাম অভি, সানাউল্লাহ হাওলাদার ও রফিক খান।

 

কেন্দ্রীয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। নবগঠিত নেতারা জানিয়েছেন, তারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর