মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯.৩০মিনিট সময় কেন্দ্রিয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন হয়।
নতুন কমিটিতে আরিফুল রহমান সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি মো. আবু ঈসা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান।
এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন শফিকুল ইসলাম ইমরান, নাঈম মৃধা, রাহাত শিকদার, রাকিব হোসেন ও মাইনুল ইসলাম আকাশ। যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ ও আমিনুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক বাইজীদ শুভ; দপ্তর সম্পাদক আবু রাফি; প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আব্দুল্লাহ; ছাত্রীবিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার। সদস্য হিসেবে আছেন আরিয়ান ইসলাম অভি, সানাউল্লাহ হাওলাদার ও রফিক খান।
কেন্দ্রীয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। নবগঠিত নেতারা জানিয়েছেন, তারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন।