আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার আয়োজনে আজ ৩১ শে অক্টোবর, শুক্রবার সকাল ১০ ঘটিকায় পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ” কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪র্থ শ্রেণী হতে ১০ম শ্রেণীর প্রায় সহস্রাধীক ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।
কিশোরকন্ঠ ফাউন্ডেশন প্রতি বছর উপজেলা পর্যায়ে এই মেধাবৃত্তি প্রদান করে থাকে। স্কুল-মাদ্রাসা থেকে আগত ওই মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে শ্রেণীভিত্তিক ফলাফল নিরুপনের মাধ্যমে প্রতি শ্রেণী থেকে ১০ জন করে মেধা তালিকা অনুসারে পুরস্কৃত করা হয়।
এবারের শ্লোগান- ” কিশোরকন্ঠ পড়বো, জীনটাকে গড়বো।”
সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য মেধা যাচাই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নূরুল আমিন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন ও উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply