আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন/২০২৫ – এর তফশীল ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে নির্বাচন প্রস্তুতি কমিটি গঠণ করা হয়েছিল। নির্বাচন প্রস্তুতি কমিটি গতকাল ৩০ শে অক্টোবর,বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রেসক্লাব হলরুমে এ তফশীল ঘোষণা করেন। সঙ্গত কারণে প্রায় একযুগ পর এই নির্বাচনী তফশীল ঘোষণা হলো।
তফশীল অনুযায়ী আগামি ২২ শে নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে জানিয়েছেন নির্বাচন কমিশন। এ ব্যাপারে মনোনয়ন পত্র বিতরণ শুরু ১ ও ২ নভেম্বর এবং মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর, রবিবার বিকেল ৪ টা পর্যন্ত। যাচাই-বাছাই ৩ নভেম্বর, আপিল-আপত্তি ৪ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর ও চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর বিকেল ৪ ঘটিকায়।
এ সময় নির্বাচন কমিশন জানান, ঘোষিত তফশীল মোতাবেক প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন- পীরগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মো. আলহাজ্ব হাসান আলী প্রধান, জনাব এম এ গণী ও জনাব আজাদুল ইসলাম।
Leave a Reply