মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে নগরকান্দা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাজার হাজার নেতা কর্মী রং বেরঙের ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
নগরকান্দা পৌর যুবদলের সাবেক আহবায়ক ও ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, রবিউল ইসলাম রবি, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ। উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা বাবু,রাজু, মোরাদ তালুকদার প্রমুখ।
Leave a Reply