শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও  বিভিন্ন উপকরণ  বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকালে  উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে ১৫৪ জন ক্ষুদ্র নৃ  গোষ্ঠীর  মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন কালিয়াকৈর উপজেলা প্রাণী

সম্পদ দপ্তর ডাঃ মোঃ মামুনুর রহমান মামুন ও উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

উপকরণ গুলোর মধ্যে দুইটি ছাগল,দুইটি টিন, চারটি খুটি, ২৫ কেজি খাদ্য ও ৫ টি করে ফ্লোর ম্যাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে বিতরণ  হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর