বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানুষের প্রত্যাশা পূরণে পাশে থেকে সহায়ক ভূমিকা পালন করেছে : ইয়াসিন ফেরদৌস মুরাদ

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২৭ অক্টোবর সোমবার  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিশাল জনসমাবেশের ও পদযাত্রার আয়োজন করে ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ও ঢাকা ২০, ধামরাইয়ের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন ফেরদৌস মুরাদ।

 

এই পদযাত্রায় ধামরাই উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গসংগঠনের সকল  নেতা ও কর্মীবৃন্দ।ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন যেমন,  আমতা, কুশুরা, গাংগুটিয়া, সূতিপাড়া, ভাড়ারিয়া, ধামরাই, বালিয়া, নান্নার, কুল্লা, যাদবপুর, সূয়াপুর, সানোড়া, চৌহাট, বাইশাকান্দা, সোমভাগ, রোয়াইল ইউনিয়নসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই পদযাত্রায়। পদযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর হইতে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস স্যান্ডে এসে শেষ হয়।

 

এসময় পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।রাজপথেই যার জন্ম আর রাজপথই যার ঘর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় মানুষের প্রত্যাশা পূরণে  পাশে থেকে সহায়ক ভূমিকা পালন করেছে,  যুবদল গত ১৭ বছর যে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে তা অন্য কোনো দল হয়নি।এত অত্যাচার,নিপিড়ন সহ্য করে রাজপথে নিজেদের দ্বায়িত্ব ও  গনতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মেনে গেছে। আপনারা দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে আমাকে ভালোবেসে আজ এই পদযাত্রার যেভাবে উপস্থিত হয়েছেন আমি মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের ৪৩৮ টি গ্রাম ও ধামরাই পৌরসভার ৯ টি ওয়ার্ডের মানুষ গত সাড়ে সতেরো বছর যেভাবে পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ।

 

আমি আপনাদের ভুলিনাই আর আপনাদের ভুলবোনা। আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক তারেক রহমানের দোয়ায় আমি ঢাকা-২০ এ এমপি হবো।ধামরাই বিএনপির ঘাঁটি ছিল, আমরা আবার দেখিয়ে দেব যে এটা বিএনপির ঘাঁটিই আছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর