শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে। আগামী রবিবার এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

 

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছিল সরকার। সেই ঘোষণার মাত্র দুই সপ্তাহ না যেতেই তা স্থগিতের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, “ঘোষণাটি স্থগিত করার বিষয়ে অভ্যন্তরীণ নির্দেশনা পাওয়া গেছে। চূড়ান্ত প্রজ্ঞাপন রবিবার জারি হতে পারে।”

 

তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকার।

 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে চলতি বছরের ২ অক্টোবর দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে কক্সবাজার রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সরকার।

 

১২ অক্টোবর মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর