রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস ও শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে।

 

বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কমিটির বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের লড়াইয়ে মারিয়া কোরিনা মাচাদো অসাধারণ সাহস ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

 

নোবেল পুরস্কারের সরকারি ওয়েবসাইট TheNobelPrize.org-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গণতন্ত্রের আন্দোলনের নেত্রী হিসেবে মারিয়া কোরিনা অনন্য সাহসের উদাহরণ। লাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক বিরোধীতার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঐক্যের প্রতীক ছিলেন।

 

এর আগে বছরের শুরু থেকেই শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, সাতটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন। তাঁকে পুরস্কৃত করার জন্য মনোনয়ন দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ইসরায়েল ও পাকিস্তানের সরকারপ্রধান। সুইডেন এমনকি নরওয়ের রাজনীতিবিদ ও আইনপ্রণেতারাও ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন।

 

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের তৃণমূল আন্দোলনের সংগঠন হিদানকিও। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য সংগঠনটিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর