রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ইসরাইলে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে আটক করেছে ইসরাইল। পরে তাদের কেৎজিয়েত নামের একটি কারাগারে পাঠানো হয়।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহিদুল আলমের প্রতিষ্ঠান ‘দৃক’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরাইলি বাহিনী জাহাজটি দখল করে আশদদ বন্দরে নিয়ে যায়। সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের সঙ্গে শহিদুল আলমও আটক হয়েছেন। তাদের অনেকেই অভিযোগ করেছেন, জাহাজ দখলের সময় ও পরে ইসরাইলি বাহিনীর সহিংস আচরণের শিকার হয়েছেন তারা।

 

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘আদালাহ’ এবং ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’—যারা এসব আটক ব্যক্তিদের আইনি সহায়তা দিচ্ছে—তারা জানিয়েছে, বর্তমানে সকল কর্মী ইসরাইলি হেফাজতে আছেন এবং তাদের সঙ্গে নিয়মিত আইনি যোগাযোগ রাখা হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেৎজিয়েত কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। সেখানে শহিদুল আলমসহ অন্যান্য ফ্লোটিলা কর্মীদেরও রাখা হয়েছে।

 

দৃক দাবি করেছে, আমরা সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর