বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারার ) আসনের নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী,

পীর সাহেব চরমোনাই সমর্থিত ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণের প্রিয় মুখ মুফতি আলী আকবর সিদ্দিকী আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫)  ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান। তিনি হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা করেন দোয়ারা উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে।

 

প্রচারণাকালে মুফতি আলী আকবর সিদ্দিকী বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী, তরুণ-যুবক ও প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, “হাতপাখা প্রতীক হচ্ছে ইসলাম, ন্যায় ও সুশাসনের প্রতীক। দেশের চলমান অরাজকতা, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে ইসলামি আন্দোলনের হাতপাখাকেই বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা দেশকে শান্তি, ন্যায় ও উন্নতির পথে নিয়ে যাবো।”

 

স্থানীয় বাজার ও জনপদে প্রচারণার সময় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে তারা একটি সৎ, আলেম ও নির্লোভ নেতৃত্বের প্রত্যাশা করছিলেন, মুফতি আলী আকবর সিদ্দিকী সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন।

 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণার ফলে ১ নং বাংলাবাজার ইউনিয়নে নির্বাচনী মাঠে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, সুনামগঞ্জ-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রচারণা দিনদিন শক্তিশালী হচ্ছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থীর অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর