বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

তরুণ প্রজন্মের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লায়’ হবে : গোলাম পরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লায়’ হবে । জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।’

 

সেক্রেটারি জেনারেল প্রতিশ্রুতি দেন, দেশে কোনো তরুণ বেকার থাকবে না; কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত। এছাড়া ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার ঘোষণা দেন।

 

তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন।

 

এসময় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘যারা এর আগে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে। বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি—সবই করছে তারা।’

 

তিনি আরও বলেন, ‘সংস্কারের ব্যাপারে একটি দল বাদে সবাই এক মত হয়েছে। অথচ তারা ভাবছে, ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!’

 

এদিন সকাল থেকেই সমাবেশে একের পর এক মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর