বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুরে মুফতি রেজাউল করীম আবরার, শায়খ আসিফ আদনান ও শায়খ জাকারিয়া মাসউদের বিরুদ্ধে সাভার থানায় দায়ের কৃত  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ  মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

 

আজ শুক্রবার বাদ আছর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার উদ্যোগে  শ্রীপুর থানা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম নোমানী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক  মুফতি শাহ মুহাম্মদ নাঈম নূর এর সঞ্চালনায় কর্মসূচি পালনকালে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার  সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হুসাইন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্রীপুর উপজেলা শাখার  সাধারন সম্পাদক মাওলানা হারুন অর রশিদ,গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ  গাজীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তুহিন আকন্দ, শ্রীপুর উপজেলা শাখা মুজাহিদ কমিটির সাবেক সদর মাও. নুর মুহাম্মদ রাসেল প্রমূখ,বক্তারা সারাদেশে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিব আবরার এর নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধন থেকে অর্ন্তবর্তী সরকারকে ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বলা হয়, আলেমদের মধ্যে প্রথম সারির আলেম মুফতি রেজাউল করিব আবরারের নামে আওয়ামিলীগের আমলের মতে জঙ্গিবাদের মিথ্যা মামলা দেওয়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

তারা আরো বলেন, আমরা একটা স্বৈরাচারকে দেশ থেকে বিতারিত করেছি, আরেক স্বৈরাচারের আবির্ভাব হতে চলেছে,প্রয়োজন হলে আমরা আবারো প্রাণ দিবো, তবুও কোনো স্বৈরাচারকে মাথাচারা দিয়ে দাঁড়াতে দিবো না।

 

মামলা প্রত্যাহারের জন্য উক্ত মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় প্রশাসনকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, যারা আলেমদের উপরে মিথ্যা মামলা করে ভারতের দালালি করবেন, তাদের জায়গা এই বাংলায় হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর