রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন : চিকিৎসক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

ঢাকা, ০২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয়।

 

অপারেশন শেষে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অপারেশনটা খুব ভালো হয়েছে। তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে তিনটা ব্লকের বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে।

 

জাহাঙ্গীর কবির আরো জানান, অপারেশন পরবর্তী দুই/তিনদিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময়মতোই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহ খানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

 

এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। সবার দোয়া কামনা করেন।

 

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতা, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

এর আগে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম জানান, শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে সাড়ে ৮টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

 

গত ৩০ জুলাই হাসপাতালটিতে ভর্তি হয়ে এনজিওগ্রাম করা হলে জামায়াত আমিরের হার্টের আর্টারিতে কম বেশি ৬টার মতো ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি তিনটা ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মতো বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর