বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে উদ্ভূত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ অক্টোবর বুধবার থেকে এই রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ওইদিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বর্তমানে সৌদি আরবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পর্যালোচনার ভিত্তিতে রিয়াদ রুটের অন্যান্য ফ্লাইটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রিয়াদগামী যাত্রীদের যাদের টিকিট কেনা রয়েছে, তারা চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরবে পৌঁছাতে পারবেন। এই সুবিধা মূলত আসনপ্রাপ্যতা ও টিকিট পরিবর্তনের শর্তসাপেক্ষে কার্যকর হবে।

জেদ্দা রুটেও ফ্লাইট কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। গত ১৮ অক্টোবর থেকে এই রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মদিনার ফ্লাইট সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং পুনরায় চালু হওয়ার ফলে প্রবাসীদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য, টিকিট পরিবর্তন কিংবা আসন প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর