রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ আবাসিক অঞ্চলের একটি তিনতলা বাড়িতে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ২৬ নারীসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। ওই বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। ঘটনার পর তাকে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখার পদ থেকে প্রত্যাহার করে ওএসডি হিসেবে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি হয়। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ ডিবি জানায়, সেখানে অবৈধভাবে ডিজে পার্টি চলছিল এবং মাদক সেবন করা হচ্ছিল। তল্লাশি চালিয়ে বাসাটি থেকে ইয়াবা, গাঁজা, বোতলজাত মদ এবং ইয়াবা সেবনের নানা ধরনের সরঞ্জাম জব্দ করে অভিযান পরিচালনাকারী দল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অনলাইন মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন ওই কর্মকর্তা। পরবর্তীতে ভাড়াটিয়ারা বাড়িটিকে মাদকসংক্রান্ত নানা অপকর্মে ব্যবহার করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিচারের মাধ্যমে শাস্তির মুখোমুখি করা হবে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। যাঁরা ভাড়া নিয়েছিলেন, তাঁরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন।
Leave a Reply