বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

লাকসামে কমিউটার ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে ট্রেন বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন

কুমিল্লার লাকসামে নাউটি স্টেশনের আউটারে একটি চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখে যাওয়া কর্ণফুলী কমিউটার ট্রেনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

লাকসাম রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নাওটি স্টেশন অতিক্রম করার পরপরই সেটির ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনের যাত্রী কামাল হোসেন জানান, তারা সামনের দিকের বগিতে ছিলেন; হঠাৎ ট্রেন থেমে গিয়ে কয়েকটি বগি একদিকে কাত হয়ে যায়। নাওটি স্টেশন পার হওয়ার পরই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন স্বাভাবিকভাবে চলছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর