বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

দেশে সারের সংকট নেই-পর্যাপ্ত মজুত রয়েছে, প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ২৫ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদামে মজুত আছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন।

কিছুটা বিতরণের অনিয়ম আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা- এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তার বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে তারা আশা করছেন এটা বেশি দূর এগোবে না।

সংবাদ সম্মেলনে গ্যাসের বিভিন্ন তথ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গ্যাসের যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে দুই বছরের মতো সময় লাগবে। তার মানে এই না যে আগের চেয়ে খারাপ থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর