সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়-এটা যুদ্ধের রিহার্সেল, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে : ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দেখুন

ঢাকা, ২৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের রিহার্সেল (মহড়া) ছিল। সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে।

শফিকুর রহমান বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিদায় নেয়নি; নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে; বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর