শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সম্ভাবনাময় একটি শিক্ষা প্রতিষ্ঠান, আল – হেরা আইডিয়াল একাডেমী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৮ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসষ্ট্যান্ড সংলগ্ন অতি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ইসলামিক ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে ২০২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি প্রি-ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান ” আল – হেরা আইডিয়াল একাডেমী “। প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণী ও হিফজ বিভাগে আবাসিক/অনাবাসিকে ছাত্র-ছাত্রী তিন শতাধিক। প্রতিষ্ঠা লাভের অল্পদিনেই সাফল্যের চাবিকাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি

ইঞ্জিনিয়ার তারিকুল ইসলামের ঐকান্তিক প্রচেস্টা ও পরিশ্রমে গড়ে ওঠা ওই শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু থেকেই সুনাম ও সু-পরিচিতিতে ঈর্ষণীয় সফলতা অর্জনে সমর্থ হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় শৃঙ্খলিত নিয়মে পরিচালিত বিদ্যায়তনে নিষ্ঠা ও সততার প্রতিফলন প্রশংসনীয়। ১৬ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নৈতিক মান উন্নয়নে সদা তৎপর। সুন্দর পরিচ্ছন্ন ভাবমূর্তি উন্নয়নে তৎপরতা নজরকাড়ার মত। মাল্টিমিডিয়া ক্লাশের সুব্যবস্থা সহ সুস্থ সাংস্কৃতিক ব্যবস্থা রয়েছে স্কুলটিতে।

আল – হেরা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম জানান, একটি অত্যাধুনিক ও ধর্মীয় আবহে গড়া স্বপ্ন নিয়ে শুরু করা প্রতিষ্ঠানটিকে ব্যতিক্রমী ধারায় পরিচালিত করে অনন্য উচ্চতায় নিয়ে দৃষ্টান্ত স্থাপনের প্রচেস্টা অবিরত।” প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম লিমন জানান, ” আমরা আমাদের সর্বোচ্চ প্রচেস্টার মাধ্যমে শিক্ষার মানদন্ড সঠিক রাখতে বদ্ধপরিকর। ” ইতোমধ্যেই বিভিন্ন পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জনে স্থান করে নিয়েছে বলেও জানান তিনি।

আজ দুপুরে এ প্রতিবেদক ওই বিদ্যালয় এলাকা ঘুরে দেখেন। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপচারিতায় তাঁদের সন্তুষ্টির কথা জানতে পারেন। এলাকাবাসীর ভাষ্যমতে, শিক্ষা প্রতিষ্ঠানটি অতি সুনামের সাথে আরও সফলতা বয়ে আনতে সক্ষম হবে বলে তারা বিশ্বাস করেন। ভবিষ্যতে এটি এলাকায় একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জণ করবে বলেও তারা মনে করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর