মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে নবনির্মিত পৌরভবন ধ্বসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু : আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবন ধ্বসে পড়ে ঘটনাস্থলে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে ধ্বংস্তুুপ থেকে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করেছেন। নিহত রাজমিস্ত্রীর নাম আসাদুল ইসলাম (৩০) পিতা-ঠান্ডা মন্ডল গ্রাম-বুজরুক রসুলপুর,সাদুল্লাপুর, গাইবান্ধা। অপর নিহত শ্রমিকের নাম শিহাব মিয়া (২১) পিতা- আব্দুল লতিফ, গ্রাম-ডাসারপাড়া, বুড়িরহাট,রংপুর। আহতরা হলেনঃ(১) মো. লিটন মন্ডল(২৮),পিতা-হায়দার আলী মন্ডল গ্রাম-মজিলা তাহিরপুর,পীরগঞ্জ-রংপুর, (২) মো. সেলিম মিয়া(৩০), পিতা-মো. বাদশা মিয়া গ্রামঃ- ওসমানপুর,পীরগঞ্জ-রংপুর (৩) মো. বাবলা মিয়া (৩৫) পিতা-মৃত ফুল মিয়া,গ্রামঃ-গোবর্ধনপুর, পীরগঞ্জ-রংপুর। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আজ ১৩ অক্টোবর/২০২৬, মঙ্গলবার,বিকেল সাড়ে চারটায় ওই ভবন ধ্বসের ঘটনাটি ঘটে। ভবন ধ্বসের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। খবর পেয়ে মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন দূর্ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন,”দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি নিহত ও আহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও ঊপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকীউল বারী, ওসি নজমুল হক তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকীউল বারী,ওসি নজমুল হক আহতদের দেখতে হাসপাতালে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন। সামগ্রীক তথ্য প্রদানে সহায়তা করেন ওসি (তদন্ত) মো. তাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর