শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সবুজের আহবানে রংপুর : বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৩ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সবুজের আহ্বানে রংপুর : বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হলো আজ ১৩ জুন, ২০২৬ খ্রিঃ, সকাল ১১ টায়।

প্রকৃতি আজ যেন নতুন করে ডাক দিয়েছে মানুষকে। সেই ডাকে সাড়া দিয়ে রংপুর বিভাগীয় সদর দপ্তরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। সবুজে ঘেরা আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ কর্মসূচির।

গাছ শুধু একটি উদ্ভিদ নয়, এটি মানুষের নীরব বন্ধু। ঝড়-তুফানে আগলে রাখে, প্রখর রোদে ছায়া দেয়, দূষিত বাতাস শোষণ করে জীবন বাঁচায়। সেই উপলব্ধি থেকেই বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে ছিল এক অনন্য উদ্দীপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আজ যে চারা রোপণ করা হচ্ছে, সেটিই আগামী দিনের বিশাল বৃক্ষে পরিণত হয়ে মানুষের উপকারে আসবে। একটি গাছ মানে শুধু একটি চারা নয়, একটি সুস্থ ভবিষ্যতের বীজ বপন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন, “একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি স্বপ্ন।” সত্যিই, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ অঙ্গীকার।

প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হলে চারদিকে ছড়িয়ে পড়ে এক নতুন আশার বার্তা। যেন মাটির বুকে রোপিত প্রতিটি চারা বলছে-—‘আমাকে যত্ন দাও, আমি তোমাদের নির্মল বাতাস, ছায়া আর নিরাপদ পরিবেশ উপহার দেব।’

সবুজ হোক প্রকৃতি, সবুজ হোক বাংলাদেশ-এই প্রত্যয় নিয়েই রংপুরে শুরু হলো বৃক্ষরোপণের নতুন অধ্যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর