শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ০১ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে হামে ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের লক্ষণ দেখা গেছে এক হাজার ১৭০ জনের শরীরে। এছাড়া হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। আজ শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে হাম শনাক্ত হওয়া ৪৯ রোগী মারা গেছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬৫০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর