শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দাউদকান্দিতে অপরাধ দমনে কঠোর অভিযানের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪১ সময় দেখুন

মোঃ নাঈম সরকার রিফাত, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি (কুমিল্লা), ০১ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ১লা মে থেকে সারা দেশের মতো কুমিল্লার দাউদকান্দিতেও শুরু হচ্ছে অপরাধ দমনে বিশেষ কঠোর অভিযান। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে বলে থানা সূত্রে জানা গেছে।

দাউদকান্দি থানা সূত্রে আরও জানা যায়, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হলো চিহ্নিত অপরাধীদের দমন করা এবং এলাকাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা।
এই অভিযানের আওতায় চোর, ছিনতাইকারী, মাদক কারবারি, মাদকসেবী, ইভটিজারসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

নবাগত ওসি মোহাম্মদ আব্দুল বারী দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন, “দাউদকান্দিকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করা হবে এবং গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কঠোর অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর