বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক চোর গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল ও চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়।

গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ। এ সময় ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) এবং মোঃ মিন্টু মিয়া (৩৮)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ হোসনে ভান্ডারী (৫০)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর