শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সংসদে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন।

ডা. তাহের বলেছেন, আজকে রাজাকার-আলবদরের কথা বলছেন। এটা এখন ডেড ইস্যু। কেন বলছি- আজকে আমরা এখানে বসে আছি। আমরা তো কেউ রাজাকার ছিলাম না আলবদর ছিলাম না।

‘উই আর লিডারশিপ ইন দ্য জামায়াতে ইসলামী’ দাবি করে তিনি বলেছেন, আপনি যদি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন- আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

জামায়াতের এই নেতা বলেন, আমার বাড়ি বর্ডারে। বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে গিয়েছে তারা প্রথমে এসে আমাদের উঠান ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত।

তিনি আর বলেন, আমরা তাদের কিছু নাস্তা খাওতাম আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদের (যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর