শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষকদের পদোন্নতি দাবিতে ঘোষিত চলমান শাট ডাউনের কারনে স্থবির হয়ে পড়েছে ববির একাডেমিক কার্যক্রম।সময়মতো ক্লাস ও পরিক্ষা না হওয়ার আশঙ্কা থেকে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।এমতাবস্থায় এরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়টির অনুষদের ডিনদের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও বরিশাল বিভাগীয় কমিশনার।

‎‎৩০ ই এপ্রিল (বৃহস্পতিবার) এ মিটিং টি অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে উক্ত মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

‎এ সম্পর্কে জানতে চাইলে জীব বিজ্ঞন অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন,তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন।এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবিবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।

‎‎ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন,চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিলো সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন।তারা(বিভাগীয় কমিশনার ও ভিসি)আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা- কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে।এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।

‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম বলেন,আমরা আজকে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ডিনদের সাথে মিটিং করেছি।মিটিং তাদের দাবিগুলো শুনেছে এবং আইন অনুযায়ী শিক্ষকরা যতটুকু পাবে তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।আমি এ বিষয়ে কাগজপত্র প্রস্তত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবো,তিনিও বিষয়টি যাচাই বাছাই করবেন এবং আমরা শীগ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে বিষয়টি সমাধান করবো।আমি তাদের ক্লাস ও পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা(ডিনরা) আমাদের জানিয়েছে তারা রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর