শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামী ভুল স্বীকার করে ক্ষমা চান : সংসদে গয়েশ্বর চন্দ্র রায় এমপি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে স্পষ্ট অবস্থান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ভুল স্বীকার করলে ক্ষতি নয় বরং সম্মানই বাড়ে।

এদিন সংসদের অধিবেশন চলাকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে আজকের প্রেক্ষাপট বিবেচনা করে ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না—বেঠিক ছিল, ভুল ছিল; জনগণের পক্ষে ছিল না। তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কী?

তিনি আরও বলেন, তার জন্য আপনাদের ভুল স্বীকার করতে ক্ষতিটা কী?

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে উল্লেখ করেন, মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে—তারা নিন্দিত হয়। যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়।

উল্লেখ্য, সংসদ অধিবেশনে দেওয়া এই বক্তব্যে তিনি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর