বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৬৪ জনে পৌঁছেছে।

এ ছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৪ হাজার ৮৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর