বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

পীরগঞ্জে হেয়ারিং বন্ড প্রকল্পের কাজে অনিয়ম। নিম্ন মানের কাজে ক্ষোভ এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে হেয়ারিং বন্ড প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর।

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাবলু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আওতায় বাস্তবায়িত হেয়ারিং বন্ড প্রকল্পের কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজে নির্ধারিত মান বজায় না রেখে নম্বরবিহীন নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এমনকি অনেক স্থানে বালির পরিবর্তে শুধু মাটি ব্যবহার করে কাজ শেষ করা হয়েছে, যা টেকসই উন্নয়নের চরম পরিপন্থী। অভিযোগ রয়েছে, সড়কের নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থের মাপও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—সড়ক নির্মাণে কোনো গাইড ওয়ালও নির্মাণ করা হয়নি, যা ভবিষ্যতে সড়কটির স্থায়িত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, তারা কাজের অনিয়মের প্রতিবাদ জানালে প্রকল্প চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য, উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম উল্টো অসহযোগিতামূলক আচরণ করেন। এমনকি তিনি প্রকাশ্যে বলেন, “এইভাবেই কাজ হবে, বাধা দিলে কাজ অন্যত্র সরিয়ে নেওয়া হবে।” তার এমন বক্তব্যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাটি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলতার প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিম্নমানের কাজ বাতিল করে পুনরায় মানসম্মতভাবে সড়ক নির্মাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং জনগণের ভোগান্তি দূর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর