বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিভিন্নভাবে ছাত্রীদের হয়রানি করে আসছেন। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযুক্ত ফারুক মাস্টারের সাথে মুঠোফোনে একাদিক বার যোগাযোগ করা হলেও তাহাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তজ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর