বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছি : সংসদে হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার সংসদে ফ্লোর নিয়ে দাঁড়িয়ে ব্যক্তিগত কৈফিয়তে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না এবং এ বিষয়ে সংসদের সদস্যরা ঐক্যমতে পৌঁছেছেন। দায়িত্ব পালনের সুবিধার্থে এমপিদের জন্য নির্দিষ্ট সরকারি গাড়ির ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে একটি গাড়ি ব্যবহার করতে দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’

এমপি হাসনাত আরও বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স বাবদ দেয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।’

তিনি আরও বলেন, গতকালের বক্তব্যে আমি কোন ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, ট্যাক্স ফ্রি গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন। গতকালের বক্তব্য নিয়ে মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ জন্য বিষয়টি এখানে পুনরাবৃত্তি করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর