বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : ডা. তাসনিম জারা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ডা. তাসনিম জারাকে। তবে কৃতজ্ঞতার সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।

তাসনিম জারা পোস্টে লেখেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে এবং সহানুভূতি জানিয়ে লিখেছেন যে, আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।

বাংলাদেশে অর্ধেকের বেশী জনসংখ্যা নারী উল্লেখ করে ডা. তাসনিম জারা লেখেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন যদি থাকতেই হয়, সেগুলোও জনগণের ভোটে নির্ধারিত হোক।

তিনি আরও লেখেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম। মাত্র ১৯ দিনের প্রচারে, পোস্টার ছাড়া, মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে, ৪৪ হাজারের বেশি মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিন যে অনিয়ম হয়েছিল, তার দলিল আমরা রেখেছি। ফলাফলও মেনে নিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব। আমি সেটাই চালিয়ে যাবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর