বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭০ সময় দেখুন

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

যানবাহনের ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, যেহেতু জ্বালানির দাম বাড়ানো হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সঙ্গে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ মানোন্নয়নে, বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় আটটি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা একটা কঠিন সিদ্ধান্ত—মানে আমরা যখন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্য নয়, এটা হাঁটার জন্য; নামই ফুটপাত। কিন্তু আমাদের এই সংকট যেহেতু আছে, তাদেরকে কীভাবে আমরা প্রোভাইড করতে পারি, সেই চেষ্টা চলছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর জন্য মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা ছাড়া আরও অনেকগুলো জেলায় এটা করা হয়েছে। রেজিস্ট্রেশন হলেও সবগুলো জায়গা থেকে এখন পর্যন্ত সরাসরি জ্বালানি গ্রহণ করা যাবে না। রেজিস্ট্রেশন হয়ে থাকলে ঢাকার যেসব উন্মুক্ত পাম্প আছে, সেগুলোতে গ্রহণ করতে পারবে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ১ লাখ ৭০ হাজার প্লাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর