সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

জ্বালানি ও গ্যাসের দাম কম থাকায় পাচার রোধে সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৭ সময় দেখুন

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি ও গ্যাসের দাম কম থাকায় পাচার রোধে সামান্য মূল্য বাড়িয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটি মন্ত্রী পরিসংখ্যান দিয়ে দেখেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে, দেশের মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য আমরা একটা ‘টলারেবল’ মাত্রা পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে দেয়নি।

তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কম থাকাতে একবারে শেষের দিকে এসে আমাদের জাতীয় অর্থনীতি ‘এফোর্ট’ দিতে পারছে না।

তিনি আরও বলেন, ‘এজন্যই পাচার রোধে জ্বালানি তেলের কিঞ্চিৎ পরিমাণ মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। এখন এই বিষয়ে কোনো সংকট নেই, সুতরাং আমি মনে করি এই আলোচনা সংসদে আর করার প্রয়োজন নেই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর