মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
গত ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পরবর্তীতে একইদিনে সাভার মডেল থানার আক্রান এলাকায় আরেকটি অভিযানে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামে দুইজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২১ হাজার টাকা।
অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫) নামে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পুড়িয়া হেরোইন (ওজন ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply