রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

পাবনার সুজানগরে হত্যার উদ্দেশ্যে ঘরে কাওকে না পেয়ে দুর্ধর্ষ লুটতরাজ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৯ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২০শে এপ্রিল রোজ রবিবার, আনুমানিক রাত ২ ঘটিকার সময়, পাবনা জেলার সুজানগর উপজেলার ভিটবিলা ভাটিপাড়া গ্রামের, মোঃ নুর ইসলামের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মো: তোফাজ্জল হোসেন খান, ওরফে তুফা খা, এবং সেন্টু খা ও ঝন্টু খা উভয় পিতা তোফাজ্জল হোসেন (তোফা খা,) দীর্ঘদিন আগে এলাকাতে একটি হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নুর ইসলামের পরিবারের সাথে তুফা খাএর একটা বিরোধ তৈরি হয়। তারি জের ধরে উক্ত লুটতরাজের ঘটনা ঘটে।

এ ব্যাপারে নুর ইসলামের স্ত্রী মোছাম্মৎ আতিফা আক্তার বর্ষা আমাদের প্রতিনিধিকে জানান আমার স্বামী একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে বসবাস করে, আমাদের টাকা পয়সা দেখে, সন্ত্রাসী বাহিনী আমার স্বামীকে খুন করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে। কিন্তু আমরা বাড়িতে কেউ না থাকায় আমার বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ওয়ার ডোপ ভেঙ্গে নগদে ১৫ ভরি স্বর্ণ এবং ৮ লক্ষ টাকা এবং আমার ভাসুরের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ঘর থেকে দশ ভরি স্বর্ণ এবং আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তির দাবি করছি। আমাদের প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে আমরা থানাতে অভিযোগ দায়ের করেছি। সুজানগর থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন আমাদের প্রতিনিধিকে জানান-আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর