শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ দেওয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই জরুরি সেবা চালু থাকবে।

আজ বৃহস্পতিবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় চালু হয়েছে এই জরুরি সেবা। এর আগেও দেশের কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি ভিত্তিতে শিক্ষক-অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি বিভাগের গাড়িতে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে জ্বালানি প্রাপ্তিতে হাসপাতাল, বিদুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সাভির্স, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর/সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা লাইনে তেল সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর