শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

 বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান।

প্রধানমন্ত্রীর হেঁটে যাওয়ার এ দৃশ্য দেখতে সড়কের এক পাশে উৎসুক জনতার ভিড় জমে। পথে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান।

পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর