আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জ্বালানী সংকটের কবলে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। জানা গেছে, সারাদেশেই কমবেশী সর্বত্র একই অবস্থা বিরাজ করলেও নিরসনে নেই কোন কার্যকর ব্যবস্থা। সুযোগ বুঝে গ্রাহকরাই এখন অবৈধ ব্যবসা শুরু করেছেন। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সবারই যেন এখন জ্বালানীর চাহিদা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে এদেশে চলছে অনৈতিক তেল বাণিজ্য।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পাম্পগুলিতে প্রায় একই চিত্র। জ্বালানী যেন এখন অমাবশ্যার চাঁদ। শুধু পীরগঞ্জ উপজেলাতেই রয়েছে বিশটি তেলের পাম্প।ইতিপূর্বে সকল পাম্প চালু থাকলেও এখন সব পাম্প কালো কাপড়ে ঢেকে বন্ধ রাখা হয়। হঠাৎ হঠাৎ কোন কোন পাম্প তেল দেয়া শুরু করলে মুহূর্তেই হুমড়ি খেয়ে উঠেপড়ে লাইনে দাঁড়িয়ে যান বাইকাররা। প্রতি বাইকারকে সীমিত পরিমানে তেল দিয়ে কৃত্তিম সংকট সৃস্টি করেন পাম্প মালিকগণ। চাহিদা না মেটায় নিয়মিত ছুটতে হয় বিভিন্ন পাম্পে,এতে সংকট শুধু বেড়েই চলেছে। কম-বেশী সকল পাম্পে প্রতিদিন ঘটছে তেল সংগ্রহকারীদের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা।
সরকার বলছেন, দেশে কোন জ্বালানী সংকট নেই। তা’হলে সকল পাম্প খোলা রাখলে তো সমস্যা সমাধান হবে বলে মনে করেন ভোক্তা অধিকার পরিষদ। জ্বালানী সংকটে অনেক বাইকার এখন পাম্পে তেল সংগ্রহ করে কালোবাজারে অধিক দামে তা বিক্রী করছেন বলে জানা গেছে। অনেকেই মনে করেন এটা মানষিক সংকট তৈরী করেছেন গ্রাহকরা।
পীরগঞ্জের সকল তেল পাম্প ঘুরে দেখা গেছে একই চিত্র, সবাই বলছে সরবরাহ নেই। কবে এই জ্বালানী সমস্যার সমাধান হবে ? তা যেন এক মস্তবড় অনিশ্চয়তা। সবারই একই প্রশ্ন- এভাবে চলতে থাকলে সামনে ভয়াবহ সংকট আরও অনেক বৃদ্ধি পাবে।
Leave a Reply