শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

গণভোটের রায় বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬ সময় দেখুন

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় তিনদিনের কর্মসূচির ডাক দিয়েছে তারা।কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহর ও ২ মে প্রতিটি জেলায় গণমিছিল করবে তারা।

গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে জানান জামায়াত সেক্রেটারি।

রাষ্ট্রব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখন প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে আইনে রূপান্তর করে তা সংবিধানে যুক্ত করতে হবে।

জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হয়নি বলেও দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর