শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল, সেখান থেকে আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী কায়কোবাদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার দুপুর ১২ টায় হজ্জ ক্যাম্পের অডিটোরিয়ামে হজ টিম সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আওয়ামী লীগ সরকার, জীবনে চিন্তা করতে পারি নাই আবার দেশে আসতে পারবো। তবে দয়া করে আল্লাহ আমাকে দেশে এনেছেন, এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন। কাজেই আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে খাদেম হিসাবে নিয়োগ দিয়েছেন, আমি নিজেকে মন্ত্রী মনে করি না, আমি মনে করি আমি আপনাদের খাদেম।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ্ মেহমানদের খেদমতে কোন গাফিলতি যেন না হয়। এসময় এ মন্ত্রণালয়ে দায়িত্বশীল কারও কোন ধরনের গাফিলতি মেনেও নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

হজ টিমের দায়িত্বে থাকা ডাক্তারদের উদ্দেশ্য কড়া হুঁশিয়ারি করে বলেন, যদি কোন গাফিলতি করেন তাহলে ফিরতি ফ্লাইটে দেশে চলে আসতে হবে এবং যারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন তাদেরকে আগামী বছর আবার দায়িত্ব দেয়ার জন্য আমরা চেষ্টা করবো।

ধর্মমন্ত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, ১৯৮৩ সাল থেকে তিনি নিয়মিত হজ পালন করে আসছেন এবং সৌদি আরবের হজ ব্যবস্থাপনার উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিন্টল, গাইবান্ধা ৪ আসনের এমপি শামীম কায়সার লিংকন এবং ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর