সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

চন্দনাইশ (চট্টগ্রাম), ১১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নির্বাচনী এলাকায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সেনাবাহিনী জব্দকৃত টাকা ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানায় হস্তান্তর করে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। টাকার উৎস তদন্ত করে দেখছে নির্বাচন কর্তৃপক্ষ।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করতে বলেছেন বলে সেনাবাহিনী জানায়। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর