মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে IMEI পরিবর্তনের সফটওয়্যার, একটি ল্যাপটপ, IMEI নম্বর পরিবর্তিত ৯টি চোরাই মোবাইল ফোন, মোবাইল লক খোলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায়, ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার সিমলিম টাওয়ার মার্কেটের ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন চক্রের সদস্য – জালাল (৪০), পিতা- মৃত বাবর আলী, মাতা- রেজিয়া, সাং- উত্তর চাপাইন লালটেক, পোস্ট- সিআরপি, থানা- সাভার, জেলা- ঢাকা এবং মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- জাইদা বেগম, সাং- সুলতানপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা, অস্থায়ী ঠিকানা- শাহীবাগ (মুন্সিভবন), থানা- সাভার, জেলা- ঢাকাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ০১ (এক)টি ল্যাপটপ,
IMEI নম্বর পরিবর্তিত ০৯ (নয়)টি চোরাই মোবাইল ফোন, চোরাই মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জামাদি, নগদ ৯০০ (নয়শত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ ইকরামুল হোসেন এই IMEI পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের সংঘবদ্ধ দলে ১০-১২ জন সদস্য রয়েছে, যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করত।
পরে এসব চোরাই মোবাইল ফোন ১নং আসামীর কাছে হস্তান্তর করে IMEI নম্বর পরিবর্তনের মাধ্যমে ঢাকা, সাভার ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করা হতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
Leave a Reply